570 – ﺃﻧﺎ ﺃَﺣْﻤَﺪُ ﺑْﻦُ ﻋَﺒْﺪَﺓَ اﻟﻀَّﺒِّﻲُّ، ﺃَﺧْﺒَﺮَﻧَﺎ ﻋَﺒْﺪُ اﻟْﻌَﺰِﻳﺰِ ﻳَﻌْﻨِﻲ اﺑْﻦَ ﻣُﺤَﻤَّﺪٍ اﻟﺪَّﺭَاﻭَﺭْﺩِﻱَّ، ﻋَﻦْ ﺳُﻬَﻴْﻞٍ، ﻋَﻦْ ﺃَﺑِﻴﻪِ، ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ، ﺃَﻥَّ ﺭَﺳُﻮﻝَ اﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ اﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ: «§ﺇِﺫَا ﺃَﻣَﻦَّ اﻹِْﻣَﺎﻡُ ﻓَﺄَﻣِّﻨُﻮا، ﻓَﻤَﻦْ ﻭَاﻓَﻖَ ﻗَﻮْﻟُﻪُ ﻗَﻮْﻝَ اﻟْﻤَﻼَﺋِﻜَﺔِ ﻏُﻔِﺮَ ﻟَﻪُ ﻣَﺎ ﺗَﻘَﺪَّﻡَ ﻣِﻦْ ﺫَﻧْﺒِﻪِ» ﻗَﺎﻝَ ﺃَﺑُﻮ ﺑَﻜْﺮٍ: ﻓِﻲ ﻗَﻮْﻝِ اﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ اﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ «ﺇِﺫَا ﺃَﻣَﻦَّ اﻹِْﻣَﺎﻡُ ﻓَﺄَﻣِّﻨُﻮا» ، ﻣَﺎ ﺑَﺎﻥَ ﻭَﺛَﺒَﺖَ ﺃَﻥَّ اﻹِْﻣَﺎﻡَ ﻳَﺠْﻬَﺮُ ﺑِﺂﻣِﻴﻦَ، ﺇِﺫْ ﻣَﻌْﻠُﻮﻡٌ ﻋِﻨْﺪَ ﻣَﻦْ ﻳَﻔْﻬَﻢُ اﻟْﻌِﻠْﻢَ ﺃَﻥَّ اﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ اﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻻَ ﻳَﺄْﻣُﺮُ اﻟْﻤَﺄْﻣُﻮﻡَ ﺃَﻥْ ﻳَﻘُﻮﻝَ: ﺁﻣِﻴﻦَ، ﻋِﻨْﺪَ ﺗَﺄْﻣِﻴﻦِ اﻹِْﻣَﺎﻡِ ﺇِﻻَّ ﻭَاﻟْﻤَﺄْﻣُﻮﻡُ ﻳَﻌْﻠَﻢُ ﺃَﻥَّ اﻹِْﻣَﺎﻡَ ﻳَﻘُﻮﻟُﻪُ، ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ اﻹِْﻣَﺎﻡُ ﻳُﺴِﺮُّ ﺁﻣِﻴﻦَ ﻻَ ﻳَﺠْﻬَﺮُ ﺑِﻪِ ﻟَﻢْ ﻳَﻌْﻠَﻢِ اﻟْﻤَﺄْﻣُﻮﻡُ ﺃَﻥَّ ﺇِﻣَﺎﻣَﻪُ ﻗَﺎﻝَ: ﺁﻣِﻴﻦَ، ﺃَﻭْ ﻟَﻢْ ﻳَﻘُﻠْﻪُ، ﻭَﻣُﺤَﺎﻝٌ ﺃَﻥْ ﻳُﻘَﺎﻝَ ﻟِﻠﺮَّﺟُﻞِ: ﺇِﺫَا ﻗَﺎﻝَ ﻓُﻼَﻥٌ ﻛَﺬَا ﻓَﻘُﻞْ ﻣِﺜْﻞَ ﻣَﻘَﺎﻟَﺘِﻪِ، ﻭَﺃَﻧْﺖَ ﻻَ ﺗَﺴْﻤَﻊُ ﻣَﻘَﺎﻟَﺘَﻪُ، ﻫَﺬَا ﻋَﻴْﻦُ اﻟْﻤُﺤَﺎﻝِ، ﻭَﻣَﺎ ﻻَ ﻳَﺘَﻮَﻫَّﻤُﻪُ ﻋَﺎﻟِﻢٌ ﺃَﻥَّ اﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ اﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳَﺄْﻣُﺮُ اﻟْﻤَﺄْﻣُﻮﻡَ ﺃَﻥْ ﻳَﻘُﻮﻝَ ﺁﻣِﻴﻦَ ﺇِﺫَا ﻗَﺎﻟَﻪُ ﺇِﻣَﺎﻣُﻪُ ﻭَﻫُﻮَ ﻻَ ﻳَﺴْﻤَﻊُ ﺗَﺄْﻣِﻴﻦَ ﺇِﻣَﺎﻣِﻪِ ﻗَﺎﻝَ ﺃَﺑُﻮ ﺑَﻜْﺮٍ: ﻓَﺎﺳْﻤَﻊِ اﻟْﺨَﺒَﺮَ اﻟْﻤُﺼَﺮِّﺡَ ﺑِﺼِﺤَّﺔِ ﻣَﺎ ﺫَﻛَﺮْﺕُ ﺃَﻥَّ اﻹِْﻣَﺎﻡَ ﻳَﺠْﻬَﺮُ ﺑِﺂﻣِﻴﻦَ ﻋِﻨْﺪَ ﻗِﺮَاءَﺓِ ﻓَﺎﺗِﺤَﺔِ اﻟْﻜِﺘَﺎﺏ
হাদিসঃ ৫৭০: আবূহুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন; রসূলুল্লাহ (সাঃ) বলেছেন; যখন ইমাম আমীন বলে তখন তোমরাও আমীন বলো; যার আমীন বলা ফেরেস্তাদের আমীন বলার সঙ্গে মিলে যাবে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। ইমাম আবূ বাকর (রহঃ) বলেন; নাবী (সাঃ) এর নির্দেশ “যখন ইমাম আমীন বলে তোমরাও আমীন বলো” এই কথার প্রমাণ আর এর দ্বারা এটা প্রমাণ হচ্ছে যে; ইমাম উচ্চঃস্বরে আমীন বলবে। কেননা জ্ঞানী ব্যক্তি এটা ভাল করে জানে যে; নাবী (সাঃ) মুক্তাদীকে ইমাম এর আমীন বলার সময় আমীন বলার নির্দেশ তখনই দিয়েছেন যখন সে নিজের ইমামকে আমীন বলতে শুনবে। আর যদি ইমাম নিম্নঃস্বরে আমীন বলে এবং তা উচ্চঃস্বরে না বলে তাহলে মুক্তদী এটা বুঝতে পারবে না যে; তার ইমাম আমীন বলেছে না বলেনি। আর এটা কাউকে বলা যাবে না যে; অমুক ব্যক্তি যখন এই কথা বলে তখন তুমিও সেই কথা বলবে যদিও তুমি তার আওয়াজ না শোনো। এটা তো অসম্ভব এবং অদ্ভুদ ব্যাপার। এধরণের অদ্ভুত ব্যাপার কোনো জ্ঞানীর মস্তিষ্কে আসতেই পারে না যে; নাবী (সাঃ) মুক্তাদীদেরকে নির্দেশ দিবেন যে; তারা নিজের ইমাম এর আমীন শুনে তার আমীন বলার সময় আমীন বলবে; এটা তিনি বলেননি যে; ইমাম এর আমীন বলা না শুনলেও আমীন বলবে।
ইমাম আবূ বাকর (রহঃ) বলেন; আপনি সেই সূরা এবং সে সম্পর্কিত হাদীসগুলো শুনুন; যেগুলো আমাদের কথার সঠিক হবার প্রমাণ যে; ইমাম সূরা ফাতিহার তিলাওয়াত এর শেষে উচ্চঃস্বরে আমীন বলবে।
★সহীহুল বুখারী হাদীস নং ৭৮০; মুসলিম ৪১০; তিরমিযী ২৫০.নাসাঈ ৯২৫; মুল সহীহ ইবনু খুজাইমাহ-570
0 Comments